1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

কোয়ান্ট থেকে ওএমএস নিচ্ছে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

  • আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১১.০২ পিএম
  • ৫৫ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ট্রেকহোল্ডার ও পূবালী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান পূবালী ব্যাংক সিকিউরিটিজ নিজস্ব ট্রেডিং প্লাটফর্ম অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালু করতে যাচ্ছে। গ্রাহকদের আরও সুন্দর পরিসরে সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি এ উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ লক্ষ্যে কোয়ান্ট ফিনটেক লিমিটেডের সঙ্গে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর করেছে পূবালী ব্যাংক সিকিউরিটিজ। পূবালী ব্যাংক সিকিউরিটিজের প্রধান কার্যালয়ে এ চুক্তিতে সই হয়। এসময় পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আহসান উল্লাহ ও কোয়ান্ট ফিনটেকের চেয়ারম্যান আব্দুল আউয়াল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের ডিএসই ও সিএসই তে লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের ব্যবস্থা করে দিবে। এর ফলে গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোয়ান্ট ফিনটেকের পরিচালক এবং চিফ এক্সিকিউটিভ অফিসার মো. জাবেদ হোসেন পূবালী ব্যাংক সিকিউরিটিজের এজিএম সুবাস দাস, কোম্পানি সচিব গনপতি কুমার, এসপিও মোহাম্মদ আবুল কাশেম ও রকিবুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় কোয়ান্ট ফিনটেকের চেয়ারম্যান আব্দুল আউয়াল বলেন, আমরা এ পর্যন্ত যত প্রতিষ্ঠানের সাথে কাজ করে আসছি, সবাই অনেক সন্তুষ্ট। বিশেষ করে পূবালী ব্যাংকের সাথে আজকে চুক্তি সাক্ষর করে আমরা খুবই উচ্ছ্বসিত। আমি আশা করছি যে আমাদের উভয় পক্ষের সম্ভাবনার দুয়ার খুলে যাবে এবং এটি একটি উদাহরণ হয়ে থাকবে যে আমরা দেশি একটি ওএমএস প্রোভাইডার বাংলাদেশের প্রথম সারির একটি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হলাম।

তিনি বলেন, আমরা এর আগে দেশি বিদেশি আরও ২৭টি প্রতিষ্ঠানে সাথে কাজ শুরু করেছি। এর মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান সুন্দরভাবে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। তাদের সাথে থাকতে পেরে আমরাও গর্বিত। দেশীয় উদ্যোক্তা হিসেবে আমারা আনন্দিত।

এসময় পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আহসান উল্লাহ বলেন, দেশীয় একটি প্রতিষ্ঠান থেকে ওএমএস নিতে পেরে আমার ভালো লাগছে। দেশি প্রতিষ্ঠান হলেও তারা ইতোমধ্যে সফলতার সাথে অনেকগুলো প্রতিষ্ঠানকে সেবা দিচ্ছে। আশা করছি তারা সেবা দিয়ে সবার মন জয় করবে। একসময় সবাই দেশমুখী হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com