1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি এবার খুলনার শতরুপা বিশ্বাসের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের ২৭ বছরের কারাদণ্ড

  • আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৩৩ এএম
  • ৯৯ Time View

অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো। দেশটির সুপ্রিম কোর্ট স্থানীয় সময় বৃহস্পতিবার এক রায়ে তাঁকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। পাঁচ সদস্যের বেঞ্চের চার বিচারপতি এই দণ্ড দেন, একজন বিচারপতি তাঁকে খালাসের পক্ষে মত দেন।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

২০২২ সালে নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রসহ পাঁচটি অভিযোগেই দোষী প্রমাণিত হন বলসোনারো। ৭০ বছর বয়সী এই রাজনীতিকের বাকিজীবন কারাগারে কাটতে পারে বলে মনে করা হচ্ছে।

বলসোনারো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। এ মামলায় তাঁর পাশাপাশি সাবেক মন্ত্রী ও সামরিক প্রধানসহ আরও সাতজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

সাবেক সেনা কর্মকর্তা বলসোনারো দাবি করেছেন, তিনি রাজনৈতিক দমন-পীড়নের শিকার। বর্তমানে তিনি গৃহবন্দী রয়েছেন।

তাঁর ছেলে সিনেটর ফ্ল্যাভিও বলসোনারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘তারা এমন একটি প্রক্রিয়াকে বিচার বলছে, যার ফলাফল ঘোষণার আগেই সবার জানা ছিল।’

ডানপন্থী বলসোনারোর দণ্ডের ফলে ব্রাজিল-যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি বলসোনারোর দণ্ডে বিস্মিত ও অসন্তুষ্ট।

এর আগে গত ৯ জুলাই ট্রাম্প ঘোষণা দেন, তিনি ব্রাজিলের ওপর কড়া শুল্ক আরোপ করতে চান। বলসোনারোকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার দাবি করে তিনি কিছু ব্রাজিলীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com