1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

২ ব্যক্তির পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজিতে ৩১ কোটি ৭ লাখ টাকা জরিমানা

  • আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৫২ পিএম
  • ৫০ Time View

পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’র শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এনআরবি ব্যাংকেরর তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা (Chief Financial Officer – সিএফও) মোহাম্মদ কামরুল হাসান ও শেখ ফারুক আহমদকে দায়ে ৩১ কোটি ০৭ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া, মোহাম্মদ কামরুল হাসানকে পুঁজিবাজার হতে ৫ (পাঁচ) বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ২০২১ সালের ২৪ এপ্রিল হতে ০৯ সেপ্টেম্বর পর্যন্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’র শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এনআরবি ব্যাংকের তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা (Chief Financial Officer – সিএফও) মোহাম্মদ কামরুল হাসানকে ৭৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়াও তাকে পদগ্রহণ, চাকুরি ও সিকিউরিটিজ লেনদেনসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট ক্ষেত্রে অংশগ্রহণ করা হতে ৫ বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

একই সময়ে উক্ত শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে শেখ ফারুক আহমদকে ৩০ কোটি ৩২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করারও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে গণমাধ্যমকে জানানো হয়, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com