1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

ব্যবসায়ী উজ্জ্বল হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

  • আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২, ২.৫২ পিএম
  • ১২১ Time View

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্ৰে মোবাইল ফোন ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজিকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি স্থানীয় নৌ ডাকাত কবির খালাশি, জজ মিয়া খালাশি ও নাহিদ খালাশিসহ সব আসামিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে নিহতের পরিবার।

বৃহস্পতিবার (১২ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে নিহতের বড় ভাই গোলাম কিবরিয়া মিয়াজি বলেন, গত ৪ মে (বৃহস্পতিবার) রাতে একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে শ্বশুরবাড়ি এলাকা চাঁদপুরের মতলবে যান ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজি। একই রাতে মতলব উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্রে অনুষ্ঠানস্থল পরিদর্শনে গেলে সেখানে হঠাৎ এসে ফাঁকা গুলি ছোড়ে স্থানীয় নৌ ডাকাত কবির খালাশি।

পরে ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজির সঙ্গে থাকা লোকজন পালিয়ে গেলে তার পায়ে গুলি করে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে কবির খালাশি, জজ মিয়া খালাশি, নাহিদ খালাশি, তুশার খালাশি ও বাবলা ডাকাতসহ আরো ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের পরদিন আমি নিজে বাদী হয়ে চাঁদপুরের মতলব উত্তর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করি। তবে হত্যাকাণ্ডের ৭ দিনেও চাঞ্চল্যকর এ হত্যা মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় আমরা সুষ্ঠ বিচার নিয়ে শঙ্কায় রয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, কবির খালাশি চক্র এলাকার নৌ ডাকাত হিসেবে পরিচিত। তারা খুন-খারাবি, দখলবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত। এই চক্রের কতিপয় সদস্য আমার ভাইকে ডাকাত বলে অপপ্রচার করছে। অথচ আমার ভাই ঢাকার একটি শপিং মলে মোবাইলের ব্যবসা করত। নিহত উজ্জ্বলের বোন মে‌রি মি‌জি ব‌লেন, বিচার না কর‌লে আমা‌দের প‌রিবারকে জনসম্মু‌খে হত্যা করা হোক। আমি কাফ‌নের কাপড় নি‌য়ে বের হ‌য়ে‌ছি। বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফির‌ব না। মানববন্ধনে তার পরিবারের অন্যান্য সদস্য এবং বন্ধুরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com