1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত

  • আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১২.৪৬ পিএম
  • ৫৪ Time View

হবিগঞ্জ প্রতিনিধি: আগামী-৬সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে ভোটার তালিকায় অসঙ্গতি থাকলে সংশোধন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত ২ টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় আগামী দুুই দিনের মধ্যে তারেক রহমান সম্মেলনের নতুন তারিখ ষোষনা করবেন বলে জানিয়েছেন। এর আগে দুপুর আড়াই টা থেকে রাত ২ টা পর্যন্ত গুলশান কার্যালয়ে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়কদের নিয়ে দু’ দফা সভা করে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। দীর্ঘ আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে।

বিএনপি নেতৃবৃন্দরা জানান, আগামী রোববার ভোটার তালিকা নিয়ে বসবে জেলা বিএনপি। তালিকায় আওয়ামীলীগ দুসরদের নাম বা কোন অসঙ্গতি প্রমানিত হলে তা সংশোধন করবে নির্বাচন কমিশন। 

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত টিমলিডার অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন ও মিফতাহ সিদ্দিকী, চেয়ারপারসনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এডভোকেট শাম্মী আক্তার ও সদস্য শেখ সুজাতসহ হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়করা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এম. ইসলাম তরফদার তনু বলেন, ‘সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন তারিখ ঘোষনা করবেন। এর মধ্যে ভোটার তালিকা সংশোধন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে‌।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com