1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

বাংলাদেশ ব্যাংকের রেকর্ড মুনাফা

  • আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০.৫৮ পিএম
  • ১০১ Time View

ট্রেজারি বিল-বন্ড ও সরকারের কাছ থেকে পাওয়া সুদের আয় নির্ভর করে বাংলাদেশ ব্যাংকের মুনাফা ক্রমেই বাড়ছে। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছে ২২ হাজার ৬০০ কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় মাত্র এক বছরে নিট মুনাফা বেড়েছে প্রায় ৭ হাজার ৩০০ কোটি টাকা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪৪৩তম সভায় এই আর্থিক হিসাব অনুমোদন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান জানান, ২০২৩-২৪ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। তার আগের অর্থবছর ২০২২-২৩-এ নিট মুনাফা হয়েছিল ১০ হাজার ৭৪৮ কোটি টাকা। অর্থাৎ ধারাবাহিকভাবে মুনাফা বাড়ছে।

সভায় অনুমোদিত আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট আয় থেকে খরচ ও কর বাদ দিয়ে নিট মুনাফা দাঁড়ায় ২২ হাজার ৬০০ কোটি টাকা, যা সরকারের কোষাগারে জমা দেওয়া হবে। আগের অর্থবছরে কোষাগারে জমা দেওয়া হয়েছিল ১০ হাজার ৬৫২ কোটি টাকা।

এ ছাড়া মুনাফার অংশ থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বেসিক বেতনের ছয় গুণ ইনসেনটিভ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।

অর্থনীতিবিদদের মতে, দেশের সাম্প্রতিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশ ব্যাংকের এই রেকর্ড মুনাফা আর্থিক খাতের জন্য একটি ইতিবাচক সংকেত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com