1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

অস্বাভাবিক শেয়ারদর বাড়ছে দুলামিয়া কটনের

  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১.৫৩ পিএম
  • ৪৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিকভাবে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। গত কয়েক কার্যদিবস ধরেই শেয়ারদর অস্বাভাবিক উত্থান এবং লেনদেনের পরিমাণে ব্যাপক বৃদ্ধি দেখে উদ্বেগ প্রকাশ করেছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, দুলামিয়া কটনের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের কোম্পানির শেয়ার দর বৃদ্ধি দেখে তারা অবাক এবং উদ্বিগ্ন। কারন তাদের অপারেশনাল বা কাঠামোগত কোন পরিবর্তন আসেনি। যাতে শেয়ার দর এভাবে বাড়ার কোন কারন নেই।

উল্লেখ্য, কোম্পানিটির গত ২৭ জুলাই শেয়ার দর ছিল ৮৩ টাকা ৮০ পয়সায়। যা গতকাল ২৪ আগস্ট লেনদেন শেষে ১১৩ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ ২০ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২৯ টাকা ৮০ পয়সা।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com