পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ণ জুটের অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির বিষয়ে জানতে চেয়ে কোম্পানিটির কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে এর কোন জবাব দেয়নি কোম্পানি কর্তৃপক্ষ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, অস্বাভাবিক হারে দর বাড়ার বিষয়ে জানতে কোম্পানিটির কাছে চিঠি দেয় ডিএসই। তবে এখনো চিঠির জবাব দেয়নি কোম্পানিটির কর্তৃপক্ষ।
উল্লেখ্য, নর্দার্ণ জুটের গত ২৯ জুলাই শেয়ার দর ছিল ১০২.৭০ টাকায়। যা ২১ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ১২৭.০০ টাকায়। অর্থাৎ ১ মাসে শেয়ারটির দর বেড়েছে ২৪.৩০ টাকা বা ২৪ শতাংশ।