1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

হবিগঞ্জ সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ২.১৬ পিএম
  • ৮৪ Time View

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন লেগেছে। এ সময় ৯টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাস পুড়ে গেছে। হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন।

বৃহস্পতিবার (২১-আগস্ট) পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরে সিএনজি রিফুয়েলিং স্টেশনে একটি বাসে গ্যাস রিফিল করার সময় আগুনের সূত্রপাত হয়। পরে বাসে আগুন লেগে পাশে থাকা ৯টি অটোরিকশা পুড়ে যায়।

খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গ্যাস পাম্পের মূল মজুদে আগুন না লাগায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, ভয়াবহতা থেকে রক্ষা পেয়েছে পাম্পটিও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com