1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি এবার খুলনার শতরুপা বিশ্বাসের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার

৮ মামলায় জামিন পেলেন ইমরান খান

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ২.১৩ পিএম
  • ১০৪ Time View

২০২৩ সালের ৯ মে দাঙ্গার সঙ্গে সম্পর্কিত আটটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন আবেদন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (২১ আগস্ট) এই আবেদন মঞ্জুর করেন আদালত।

পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে বিচারপতি মুহাম্মদ শফি সিদ্দিকী এবং মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের বেঞ্চ আজ আবেদনগুলোর শুনানি পুনরায় শুরু করে।

পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের পক্ষে ব্যারিস্টার সালমান সফদার উপস্থিত ছিলেন, আর পাঞ্জাবের বিশেষ প্রসিকিউটর জুলফিকার নকভি রাষ্ট্রপক্ষে ছিলেন।

পিটিআই তাদের এক্স পোস্টে ইমরান খানের জন্য বিজয় হ্যাশট্যাগ ব্যবহার করে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে, লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালত দাঙ্গার সাথে সম্পর্কিত মামলায় ইমরানের জামিন প্রত্যাখ্যান করেন।  

কারাবন্দি পিটিআই নেতার সেই আবেদন ২৪ জুন লাহোর হাইকোর্ট (এলএইচসি) প্রত্যাখ্যান করে। পরবর্তীতে কয়েকদিন পরে, ইমরান সুপ্রিম কোর্টে আবারও আবেদন করেন।

গত দুই বছরেরও বেশি সময় ধরে বেশ কয়েকটি দুর্নীতি মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান।

সূত্র: ডন

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com