1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

জুলাইয়ে রাজস্ব আহরণ প্রবৃদ্ধি ২৪ শতাংশ

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১০.৩০ পিএম
  • ৫০ Time View

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আহরণ হয়েছে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা। কিন্তু গত অর্থবছরের (২০২৪-২৫) জুলায়ে রাজস্ব আহরণ হয়েছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা।

আগের অর্থবছরের জুলাই তুলনায় চলতি অর্থবছরের জুলাইয়ে রাজস্ব আহরণ বেশি হয়েছে পাঁচ হাজার ৩৩৩ কোটি টাকা। সেই হিসেবে রাজস্ব আহরণ প্রবৃদ্ধির হার ২৪ দশমিক ৩৩ শতাংশ হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ কথা জানান। 

গত জুলাইয়ে সবচেয়ে বেশি রাজস্ব আহরণ হয়েছে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) থেকে জানিয়ে আল-আমিন শেখ বলেন, গত জুলাইয়ে ভ্যাট খাত থেকে রাজস্ব আহরণ হয় ১১ হাজার ৩৫২ কোটি টাকা। গত অর্থবছরের জুলাইয়ে এই খাতে রাজস্ব আহরণ হয়েছিল আট হাজার ৫৭১ কোটি টাকা। এসময়ের ব্যবধানে ভ্যাটে রাজস্ব আহরণ বেড়েছে ৩২ দশমিক ৪৫ শতাংশ।

আয়কর ও ভ্রমন কর খাতে গত জুলাইয়ে রাজস্ব আহরণ হয়েছে ছয় হাজার ২৯৫ কোটি টাকা। গত অর্থবছরের জুলাইয়ে একই খাতে রাজস্ব আহরণ ছিল পাঁচ হাজার ১৭৫ কোটি টাকা। এসময়ে ব্যবধানে আয়কর ও ভ্রমন করে রাজস্ব আহরণ বেড়েছে ২১ দশমিক ৬৫ শতাংশ। এছাড়া আমদানি ও রপ্তানি খাতে চলতি অর্থবছরের জুলাইয়ে রাজস্ব আহরণ হয়েছে ৯ হাজার ৬০২ কোটি টাকা। গত অর্থবছরের জুলাইয়ে একই খাতে রাজস্ব আহরণ ছিল আট হাজার ১৭০ কোটি টাকা। এসময়ের ব্যবধানে আমদানি ও রপ্তানিতে রাজস্ব আহরণ বেড়েছে ১৭ দশমিক ৫২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com