1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

তীব্র গরমে স্পেনে ১১৫০ জনের মৃত্যু

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ২.০৭ পিএম
  • ৮৫ Time View

ইউরোপজুড়ে চলমান ভয়াবহ তাপদাহের প্রভাবে গত ১৬ দিনে স্পেনে  প্রায় ১ হাজার ১৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে ।

স্পেনের জনস্বাস্থ্য সংস্থার বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার (১৯ আগস্ট) স্পেনের কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এ খরব নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটির হিসাবে, ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত ১,১৫০ জনের বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। যা অস্বাভাবিক তাপমাত্রার প্রভাবেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

যদিও দেশটির আবহাওয়া সংস্থা সরাসরি মৃত্যুর কারণ হিসেবে উচ্চ তাপমাত্রাকে নিশ্চিত করেনি। তবে এটি এমন মৃত্যুর সবচেয়ে নির্ভরযোগ্য অনুমান দেয়, যেখানে তাপপ্রবাহ একটি প্রধান ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়।

এর আগের মাসে (জুলাই) একই প্রতিষ্ঠান জানিয়েছিল, স্পেনে ১,০৬০ জন মানুষ মারা গেছে তীব্র গরমের কারণে—যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি।

আবহাওয়া ও জলবায়ুবিদদের মতে, বৈশ্বিক উষ্ণায়নই বিশ্বজুড়ে তাপপ্রবাহকে দীর্ঘস্থায়ী ও অধিকতর তীব্র করে তুলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com