1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি এবার খুলনার শতরুপা বিশ্বাসের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার

গাজায় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে ২১২

  • আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৩.৫৯ পিএম
  • ৯৫ Time View

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। এর ফলে দুর্ভিক্ষজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে মোট ২১২ জনে দাঁড়িয়েছে। ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার ঘোষণার পর মানবিক পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যম আলজাজিরা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা শহরের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। এর প্রতিক্রিয়ায় জাতিসংঘ, বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ও চীনসহ আন্তর্জাতিক মহল তীব্র নিন্দা জানিয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রায় ১০ লক্ষ ফিলিস্তিনিকে জোরপূর্বক দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত হতে হবে, যা মানবিক সংকটকে আরও গভীর করবে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিকল্পনাকে ‘বিপজ্জনক’ হিসেবে বর্ণনা করেছেন। তবে, ইসরায়েলের এমন সিদ্ধান্তের পরও গাজার অনেক ফিলিস্তিনি তাদের নিজ শহর ছেড়ে যেতে অস্বীকৃতি জানাচ্ছে।

২০২৩ সালে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে গাজায় এ পর্যন্ত কমপক্ষে ৬১ হাজার ৩৬৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখ ৫২ হাজার ৮৫০ জন।

অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলে আনুমানিক এক হাজার ১৩৯ জন নিহত ও ২০০ জনেরও বেশি ব্যক্তিকে বন্দি করা হয়েছিল।

গাজায় খাদ্য ও চিকিৎসা সামগ্রীর সরবরাহ সীমিত থাকায় মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায় মানবিক সহায়তার জন্য চাপ দিলেও ইসরায়েলের অবরোধের কারণে তা যথাযথভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com