1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার- ১

  • আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৯.৫৩ পিএম
  • ৭৯ Time View

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে এসএসসি পরীক্ষার্থী মিহিকে অপহরণের ঘটনায় আসামি মুস্তাকিন কে আটক করেছে র‌্যাব-৯।

জানা যায়, ভিকটিম মিহি চৌধুরী হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বাসিন্দা এবং এসএসসি পরীক্ষার্থী। ভিকটিম স্কুলে আসা যাওয়ার পথে প্রায় সময় মো. মুস্তাকিন মিয়া (২৫) ভিকটিমকে উত্যক্ত করতো ও প্রেমের প্রস্তাব দিত। প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে মুস্তাকিন মিহিকে অপহরণের পরিকল্পনা করে। এরই সূত্র ধরে গত ১৩ মে দুপুরে ভিকটিম এসএসসি পরীক্ষা শেষে স্কুলের সামনে গাড়ির জন্য অপেক্ষা করার সময় মুস্তাকিন জোরপূর্বক অপহরণ করে সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি অপহরন মামলা দায়ের করেন।

এর প্রেক্ষিতে র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গত ০৫ আগস্ট রাতে বাহুবল থানার বাহুবল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মামলা নং-২৫, মূলে অপহরণের মূলহোতা মুস্তাকিনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার হেফাজত হতে ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি- মোঃ মুস্তাকিন মিয়া (২৫), সে বানিয়াচং উপজেলার চাঁনপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র ০৬-আগস্ট দুপুরে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com