1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম

  • আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১.০৩ পিএম
  • ৮৮ Time View

যুক্তরাষ্ট্র ও তাদের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত মিলেছে। এতে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি চাহিদা কিছুটা কমে গেছে। তবে ডলারের মান দুর্বল থাকায় স্বর্ণের দাম খুব বেশি কমেনি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৫ জুলাই) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৩৬০ দশমিক ৬৮ ডলারে নেমে এসেছে। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৩৬৩ ডলারে বেচাকেনা হচ্ছে।

ওন্ডার সিনিয়র বিশ্লেষক কেলভিন ওং বলেন, ‘বাজারে বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদ তৈরি হওয়ায় স্বল্পমেয়াদি বিনিয়োগকারীরা কিছু মুনাফা তুলে নিচ্ছেন। তবে ডলার দুর্বল এবং ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা থাকায় স্বর্ণের দাম ৩ হাজার ৩৬০ ডলারের কাছাকাছি টিকে আছে।’

ইইউ কূটনীতিকদের মতে, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছে। এতে ইইউ পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে, যা জাপানের সঙ্গে ওয়াশিংটনের সাম্প্রতিক চুক্তির মতোই হবে।

এদিকে বাণিজ্য উত্তেজনা প্রশমনের ইঙ্গিতে বিনিয়োগকারীদের ঝুঁকি নেয়ার মানসিকতা বেড়েছে। ফলে এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ডলারের মানও এক মাসের মধ্যে সবচেয়ে খারাপ সপ্তাহের দিকে যাচ্ছে। এতে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য স্বর্ণ কিছুটা সস্তা হয়েছে।

তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বেকারভাতার আবেদন অপ্রত্যাশিতভাবে কমেছে। শ্রমবাজার স্থিতিশীল থাকলেও চাকরি খোঁজার গতি কিছুটা ধীর হয়েছে। ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠকে সুদহার অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি। তবে সেপ্টেম্বরে তা কমতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা।

অন্যদিকে স্পট সিলভারের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩৮ দশমিক ৯৬ ডলারে নেমেছে, তবে সাপ্তাহিক হিসাবে ২ শতাংশ বেড়েছে। প্ল্যাটিনাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৩৯৬ দশমিক ৪৩ ডলার এবং প্যালাডিয়াম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ২১৭ দশমিক ০২ ডলারে বেচাকেনা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com