1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই- মুহাম্মদ সাইদুর রহমান

  • আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১০.৩৫ এএম
  • ৪৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে গুম-খুন, গুপ্তহত্যা, আইনশৃঙ্খলার অবনতি, রাজনৈতিক অস্থিতিশীলতা ও জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে আজ ১৯ জুলাই, ২০২৫, সকাল ১১.০০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ১৫ দলীয় সমমনা গণতান্ত্রিক জোটের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত জোটের  শীর্ষ নেতৃবৃন্দ সারাদেশে গুম-খুন, গুপ্তহত্যা, আইনশৃঙ্খলার অবনতি ও রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের এই সংকট দূরীভূত করতে একটি  নির্বাচিত সরকার প্রয়োজন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারই পারবে দেশের এসকল বিষয়গুলো থেকে জাতিকে মুক্তি দিতে। তাই দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দাবি করছি।

সভাপতির বক্তব্যে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি (আইএমপি) – এর চেয়ারম্যান ও ১৫ দলীয় সমমনা গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী জনাব মুহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘আজ সারাদেশে গুম-খুন, গুপ্তহত্যা, আইনশৃঙ্খলার অবনতি ও রাজনৈতিক অস্থিতিশীলতা চরমভাবে বিরাজ করছে। দেশের মানুষ এই দুর্বিষহ পরিস্থিতি থেকে মুক্তি চাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা সত্ত্বেও তারা জনগণের জান-মাল রক্ষা করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই, দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দাবি করছি এবং আগামী বছরের ফেব্রুয়ারী মাসেই জাতীয় নির্বাচন হতে হবে।’

অ্যাডভোকেট সাইফুল ইসলাম শুভ’র সঞ্চালনায় উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, নাগরিক অধিকারের স্বাধীনতা সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট আজমেরী বেগম ছন্দা, ন্যাপ বাংলাদেশ- এর সভাপতি শহীদুন্নবী ডাবলু, সাংবাদিক নেতা রাজু আহমেদ, বিপ্লব হোসেন, আশিক রহমান মিরাজ, সালেহ আহমেদ মনির, ফখরুল ইসলাম সুমন প্রমূখ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com