1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

বিএসইসি’র উদ্যোগে প্রাথমিক আইপিও বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৬.৫৪ পিএম
  • ৫০ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’র (বিএসইসি) উদ্যোগে প্রাথমিক গণ প্রস্তাব (IPO) ও এতদসংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৬ জুলাই) দুপুর ৩ টা ৩০ মিনিটে বিএসইসি’র মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর এবং জনাব ফারজানা লালারুখ। এছাড়া বিএসইসি’র সকল নির্বাহী পরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালক এবং সিএফডি ও সিএমআরআরসি বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম।

তার প্রবন্ধে তিনি পুঁজিবাজারে তালিকাভুক্তির নানাদিক তুলে ধরেন। তিনি আলোচনা করেন— পাবলিক ইস্যু রুলস ও সংশোধনীসমূহ, আইপিওর সুবিধা ও চ্যালেঞ্জ, প্রাইস ডিসকভারি প্রক্রিয়া, বুক বিল্ডিং ও ফিক্সড প্রাইস মেথড, ডাচ ও ইংলিশ অকশন পদ্ধতি, ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম, শেয়ার লক-ইন এবং আন্ডাররাইটারের ভূমিকা ইত্যাদি।

এই প্রবন্ধের মাধ্যমে বিএসইসি’র কর্মকর্তারা প্রাথমিক গণ প্রস্তাব বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ জানতে সক্ষম হন।

বিএসইসি’র কমিশনার মুঃ মোহসিন চৌধুরী তার বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমামের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “এই সেমিনারের মাধ্যমে কর্মকর্তারা অনেক কিছু শিখেছেন এবং তা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানবর্ধক আয়োজন অব্যাহত থাকবে, যা দেশের পুঁজিবাজার, অর্থনীতি ও সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।

সেমিনার শেষে বিএসইসি’র পক্ষে পরিচালক ও মুখপাত্র মোঃ আবুল কালাম বলেন, “বিনিয়োগবান্ধব ও কার্যকর পুঁজিবাজার গঠনে বিএসইসি নিয়মিতভাবে দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করছে। এই সেমিনার তারই অংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com