1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

ড্রাইভিং স্কুল মালিক সমিতির আহবায়ক কমিটি গঠিত

  • আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১২.০৩ পিএম
  • ৪৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মহামারি আকারে বেড়ে যাওয়া সড়ক দুর্ঘটনা কমানোর অঙ্গীকার নিয়ে সারাদেশে সরকার অনুমোদিত বিআরটিএ নিবন্ধিত ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল মালিক সমিতির আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

সম্প্রতি ঢাকা মিরপুরস্থ পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল মিলনায়তনে সারাদেশে সরকারের অনুমোদন প্রাপ্ত ১৩২ টি ড্রাইভিং স্কুলের মালিক ও প্রতিনিধির সমন্নয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন যাত্রী কল্যাণ রোড সেইফটি একাডেমীর চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চৌধুরী, এতে বক্তব্য রাখেন বাংলাদেশ অটোমোবাইল ট্রেনিং একাডেমির মালিক মোঃ জাহিদুল ইসলাম মোল্লা, শিমু ড্রাইভিং ট্রেনিং স্কুলের মোঃ নুরনবী শিমু, জুমিকার ড্রাইভিং সেন্টারের মোঃ শাখাওয়াত হোসেন, ঢাকা ড্রাইভিং স্কুলের মোঃ মিজানুর রহমান রতন, সৌরভ মোটর ড্রাইভিং স্কুলের মোঃ আলম, কাজী ড্রাইভিং স্কুলের কাজী মেহেদী হাসান, মডার্ন টেকনিক্যাল সেন্টারের জহিরুল ইসলাম, ক্যারিয়ট ড্রাইভিং স্কুলের মোঃ আব্দুল জব্বার, এসএমডি ট্রেনিং সেন্টারের মোঃ শামসুল হক, দি মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের মোঃ মোতালেব হোসেন, বরিশাল ড্রাইভিং ট্রেনিং সেন্টারের মোঃ জুয়েল হোসেন, শাহ এমদাদিয়া ড্রাইভিং ট্রেনিং স্কুলের শামসুদ্দিন চৌধুরী, কক্সবাজার ড্রাইভিং স্কুলের মোঃ নুরুল আমিন, পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলের মোঃ শাহিন, চন্দ্রদ্বীপ ড্রাইভিং স্কুলের মোঃ আবুল বাশার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে দক্ষ প্রশিক্ষক দ্বারা সরকারি সিলেবাস অনুযায়ী মোটরযান চালকদের উন্নত প্রশিক্ষণ প্রদানের উপর গুরুত্বারোপ করেন।

দীর্ঘ আলোচনা শেষে যাত্রী কল্যাণ রোড সেইফটি একাডেমীর চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চৌধুরীকে আহবায়ক, পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলের মালিক মোঃ শাহিনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় বিআরটিএ নিবন্ধিত ১৩২ টি ড্রাইভিং স্কুলকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সদস্যপদ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com