1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

রেফ্রিজারেটরে অল রাউন্ড কুলিং ফিচার থাকা জরুরী কেন?

  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৫.৫৭ পিএম
  • ৪৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রেফ্রিজারেটর কি শুধুই খাবার ঠান্ডা রাখতে ব্যবহৃত হয়? খাবার ঠান্ডা রাখার পাশাপাশি সতেজ ও গুণগত মান ঠিক রাখতে রেফ্রিজারেটরের বিকল্প নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে আবহাওয়ার ঘন ঘন পরিবর্তনের ফলে যাতে খাবার দ্রুত নষ্ট কিংবা খাবারে ব্যাক্টেরিয়ার সংক্রমণ না ঘটে, সে জন্য ফ্রিজে অল রাউন্ড কুলিং ফিচার থাকা অত্যন্ত জরুরী।

বাজারে স্যামসাং ব্র্যান্ডের বেশকিছু অত্যাধুনিক রেফ্রিজারেটর মিলছে। যেগুলোয় রয়েছে অল রাউন্ড কুলিং ফিচার, যা খাবার পরিপূর্ণভাবে ঠান্ডা হচ্ছে কিনা তা নিশ্চিত করবে। এ ফিচার প্রতিমুহূর্তে তাপমাত্রা খেয়াল রেখে ঠান্ডা বাতাস ছড়িয়ে দেয় এবং ফ্রিজের প্রতিটি কোণায় কোণায় সমানভাবে ঠান্ডা পৌঁছায়। এর স্পেস ম্যাক্স টেকনোলজির কারণে ফ্রিজের দেয়াল অনেকটা পাতলা হয়ে থাকে এবং ভেতরে বেশ প্রশস্ত জায়গা রাখে, ফলে উচ্চ দক্ষতা সম্পন্ন ইনসুলেশনের ব্যবহারও এতে কম হয় ।  

এই রেফ্রিজারেটরগুলোয় রয়েছে, ‘অ্যাকটিভ ফ্রেশ ফিল্টার’, যা অ্যাক্টিভেটেড কার্বন লেয়ার ব্যবহার করে ফ্রিজের  ৯৯.৯৯ শতাংশ ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ভেতরের বাতাসকে জীবাণুমুক্ত রাখে। সেই সাথে এর অ্যান্টিব্যাক্টেরিয়াল বলয় ক্ষতিকর জীবাণু দূর করে দেয়। এছাড়াও, রেফ্রিজারেটরে ফ্রেশ ফিল্টার এবং আলাদা চেম্বার থাকায় এক খাবারের গন্ধ আরেক খাবারে যায় না, ফলে খাবারের স্বাদও থাকে অটুট।

রেফ্রিজারেটর কেনার সময় অল রাউন্ড কুলিং ফিচারের পাশাপাশি অ্যান্টিব্যাক্টেরিয়াল প্রযুক্তি আছে কিনা তা দেখে নেয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রযুক্তি মাইক্রোবিয়াল জন্মানোর ঝুঁকি কমিয়ে খাবারকে নিরাপদ রাখে।

একই সঙ্গে জানতে হবে খাবার সংরক্ষণের সঠিক উপায়। খাবারের মান ঠিক রাখতে ব্যবহার করতে হবে সঠিক পাত্র। অবশ্যই এয়ার টাইট পাত্র নিতে হবে, কারণ এসব পাত্রে বাইরের গন্ধ বা দূষণ ঢুকে খাবারে মিশতে পারে না এবং খাবারে পরিমিত আর্দ্রতা বজায় রাখে। কাঁচা মাছ মাংস সংরক্ষণের জন্য অবশ্যই সিল করা কনটেইনার বেছে নিতে হবে, এরপর তা নিচের তাকে রাখতে হবে, যাতে এই কাঁচা মাছ মাংসের পানি লিকেজ হয়ে অন্য খাবারে না মিশে।

সর্বোপরি ফ্রিজে খাবার রাখার জন্য সঠিক পাত্র নির্বাচন, নিয়মিত ফ্রিজ পরিষ্কার রাখা এবং আধুনিক ফিচারযুক্ত ফ্রিজ ব্যবহার খাবারের পুষ্টি, স্বাদ ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com