রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মুন্সিগঞ্জ-৩ আসন রামপালে ধানের শীষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আজকের দিন: দায়িত্ব, সচেতনতা ও আগামীর ভাবনা পরিবর্তিত বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান- নির্বাচনী জনসভায় ফারজানা শারমিন পুতুল প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত সাহিত্য শূন্য পদক; তাছলিমা আক্তার মুক্তা স্টার সিনেপ্লেক্সে তারেক রহমানকে নিয়ে নির্মিত ‘সবার আগে হাসিমুখ’ তথ্যচিত্রের প্রিমিয়ার “লাল গোলাপের স্পর্শে প্রথম প্রেম: আজ শুভ রোজ ডে!” সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আলোকিত সাতক্ষীরা গড়তে ধানের শীষে ভোট দিন-নির্বাচনী গণসংযোগে আলহাজ্ব আব্দুর রউফ কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

কুমিল্লায় নারীকে ধর্ষণ বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম)

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫৬ Time View


নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান আজ ০১ জুন ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙ্গে সনাতন ধর্মাবলম্বী নারীকে ঘরে ঢুকে ধর্ষণ, নির্যাতন, নগ্ন ভিডিও ধারন এবং ভাইরাল করার ঘটনার সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নেতৃবৃন্দ বলেন, এমন ন্যাক্কারজনক জঘন্য অপরাধ করে অপরাধীরা যেন আইনের আওতায় আসে।

সারা দেশে নারীর উপর হামলা, নির্যাতন, ধর্ষণ এর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ আরও  বলেন, নারী নির্যাতনের সঙ্গে মব ভায়োলেন্সের বিস্তৃতি গোটা সমাজে আতংকের জন্ম দিচ্ছে  এবং অপরাধ করে অপরাধীরা বিভিন্ন প্রভাবশালী মহলের আশ্রয় প্রশয়ে পার পেয়ে যাওয়ায় এধরনের অপরাধ বেড়েই চলেছে।

নেতৃবৃন্দ বলেন, নারীকে অসম্মানিত ও বিপন্ন করে সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। নারীর উপর ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে নিপীড়ন চলছে। অবিলম্বে এসব বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানিয়ে বলেন বর্তমান সরকারের সময়ে মব সন্ত্রাস ও নারি নির্যাতন আশংকাজনক ভাবে বেড়েই চলেছে।

এইসব দুর্বৃত্তদের দমন করা না হলে সমাজ এক ভয়াবহ পরিণতির দিকে চলে যাবে বলে নেতৃবৃন্দ বলেন, এর বিরুদ্ধে কঠোর ভাবে আইন প্রয়োগ করতে হবে। আমরা এও দেখছি নারী নির্যতনকারিদের ফুলের মালা দিয়ে বরন করা হচ্ছে এটা গর্হিত ও নিন্দনীয়।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS