রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মুন্সিগঞ্জ-৩ আসন রামপালে ধানের শীষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আজকের দিন: দায়িত্ব, সচেতনতা ও আগামীর ভাবনা পরিবর্তিত বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান- নির্বাচনী জনসভায় ফারজানা শারমিন পুতুল প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত সাহিত্য শূন্য পদক; তাছলিমা আক্তার মুক্তা স্টার সিনেপ্লেক্সে তারেক রহমানকে নিয়ে নির্মিত ‘সবার আগে হাসিমুখ’ তথ্যচিত্রের প্রিমিয়ার “লাল গোলাপের স্পর্শে প্রথম প্রেম: আজ শুভ রোজ ডে!” সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আলোকিত সাতক্ষীরা গড়তে ধানের শীষে ভোট দিন-নির্বাচনী গণসংযোগে আলহাজ্ব আব্দুর রউফ কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

জুলাই অপরাধীদের তালিকা না দেয়াও অপরাধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জুলাই অপরাধীদের তালিকা না দেয়াও অপরাধ। সেই অপরাধের দায় নিয়ে ৩৬ জুলাই পালিত হলে ইতিহাস শিক্ষার্থীদের সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির কাউকে ক্ষমা করবে না।

৩০ জুন ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ের বিজয় মিলনাতনে ৩০ জুন বিকেলে অনুষ্ঠিত ‘ঁজুলাই অপরাধীদের তালিকা না দেয়ার কারণ ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নতুন দল গঠনের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা নব্য ফ্যাসিজমের পথে এগিয়ে চলছে। যে কারণে আজ জুলাইযোদ্ধাদের তালিকা দিলেও জুলাই অপরাধীদের তালিকা না দিয়ে জাতির সাথে প্রতারণা করছে। এই প্রতারণার কারণে অদূর ভবিষ্যতে চরম খেসারত তাদেরকে দিতে হবে। কেননা, জনগণকে বোকা বানানো গেলেও ইতিহাসকে কখনো কেউ বোকা বানাতে পারেনি। যে কারণে যুগে যুগে কালে বিজয় আর পরাজয়ের মূল ঘটনা প্রজন্মের পর প্রজন্ম জেনেছে এবং শিখেছে এই ইতিহাস থেকেই। অতএব, খুব দ্রুত জুলাই অপরাধীদের তালিকা প্রকাশ ও বিচার কাজ সম্পাদনের জন্য নতুন কমিশন গঠন করাটা হবে বুদ্ধিমানের কাজ।

সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য হরিদাস সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS