1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Title :
সাহসী যোবনই সুন্দর আগামী- আসাদুল হাবিব দুলু দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের বিনিয়োগকারীদের জন্য আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জিকিউ বলপেন সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

আজ ডিএসইতে ৪৭৮ কোটি টাকা লেনদেন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৪.৩৮ পিএম
  • ৯১ Time View

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯৮ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। এদির ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৬৫ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৫ দশমিক ১৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৩২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৩ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১০৫৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১৮২০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৭৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪১৩ কোটি ২১ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৯৮টি কোম্পানির, বিপরীতে ৪৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com