1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

নতুন ৪টি উইকেট বানাবে বিসিবি

  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২, ৮.৩৫ পিএম
  • ১৫৭ Time View

নতুন মৌসুম শুরুর আগে বিভিন্ন মাঠের উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খুলনা, রাজশাহী, বগুড়া ও চট্টগ্রামের মাঠের কাজ হাতে নিলেও প্রাধান্য পাচ্ছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

মিরপুরে আটটি উইকেট থাকলেও নতুন করে আরও চারটি উইকেট বানাচ্ছে বিসিবি। ঘরোয়া ক্রিকেটে ভালো উইকেট দিতে এবং উইকেটের ওপর চাপ কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাহবুব আনাম বলেন, ‘আগেই বলেছিলাম এই মৌসুমের পরে বিভিন্ন মাঠের উন্নয়ন কর্মকাণ্ডে হাত দেবো। সেই পরিকল্পনা অনুযায়ী আমরা মিরপুরে অনুশীলনের জন্য সেন্টারে চারটা বাড়তি উইকেট তৈরি করতে যাচ্ছি। এই সিরিজটা শেষ হওয়ার পরপরই কাজে হাত দেবো। আপনারা জানেন, এখানে বিভিন্ন সময় জাতীয় দল ও অন্যান্য দল অনুশীলন করে থাকে। তাতে আমাদের যে সেন্টারে ৮টি উইকেট আছে সেগুলোর ওপর অনেক চাপ পড়ে। তাই লোকাল খেলায় আমরা ভালো উইকেট দিতে পারি না। তাই দুই দিকে ১৬ ফিট করে আরও ৪টা উইকেট আমরা করবো। যেটা অনুশীলনের জন্য ব্যবহৃত হবে।’

কোনো সিরিজ শুরুর আগে ক্রিকেটারদেরকে সেন্টার উইকেটে অনুশীলন করার সুযোগ করে দেয়া হয়। মাহবুব আনাম বলেন, ‘আরেকটা জিনিস জানিয়ে রাখি, রাতের আলোয় অনুশীলনের জন্য ঢাকা ও চট্টগ্রামের আউটডোর প্র্যাকটিস উইকেটটা আছে সেগুলো আমর লাইটের নিচে আনতে যাচ্ছি। তাতে করে ভবিষ্যতে আর আলোর নিচে অনুশীলন করতে সেন্টার উইকেট দরকার হবে না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com