বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাব, অনুমোদন বৃহস্পতিবার আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বছরজুড়ে, জানাল এনবিআর যুদ্ধবিরতিতে ইতিবাচক ইরান, শর্ত দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগেরহাট-২ আসনের ভোট নিয়ে আদালতের হস্তক্ষেপ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ সমস্যাগ্রস্ত থেকে সন্তোষজনক—হিট প্রকল্পে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত গ্রামীণফোন ও চিকিৎসা ইন্টারন্যাশনালের মাধ্যমে মণিপাল হাসপাতালের সেবা এখন হাতের নাগালে আইএফআইসি ব্যাংক এর বিভিন্ন পর্যায়ে ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান অসুস্থ্য শওকত মাহমুদের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার কালিয়ায় পৃথক অভিযানে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায়

নতুনধারার ২৫ তম ঈদখাদ্য প্রদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৬৪ Time View


নিজস্ব প্রতিবেদকঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির ২৫ তম ঈদ খাদ্য প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঈদ উল আযহার দিন শুরু হওয়া কর্মসূচিটি ১০ জুন ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ে সমাপ্ত হয়। কর্মসূচিতে গত ১২ বছরের ধারাবাহিকতায় ৩ দিন নিজ হাতে ভাসমান-নিরন্নদের খাদ্য পরিবেশন করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীসহ অন্যান্য নেতৃবৃন্দ। ৩ দিনের এই খাদ্য প্রদান কর্মসূচি শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে মোমিন মেহেদী বলেন, নিবন্ধিত ৪৯, অনিবন্ধিত ১০০ রাজনৈতিক প্লাটফর্মের অধিকাংশই ক্ষমতায় আসার যুদ্ধ আর পরিবার-সংসার-মোসাহেবেিত মেতে আছে অতিতের মত। যে কারণে নিরন্ন-ভাসমান মানুষদের খোঁজ রাখার সময় নেই তাদের। নতুনধারা বাংলাদেশ এনডিবি ১২ বছর ধরে রাজপথে দুর্নীতির বিরুদ্ধে যেমন সোচ্চার তেমন নিরন্ন-বঞ্চিত- শোষিত মানুষদের মুক্তির জন্য নিবেদিত আছে-থাকবে ইনশাল্লাহ বরাবরের মত।

৩ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ। উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশের পর প্রতিটি জনদাবি ইস্যুতে রাজপথে থাকার পাশাপাশি ২০১৭ এবং ২০২২ সালে সকল শর্ত মেনে নিবন্ধনের আবেদন করলেও ফ্যাসিস্ট সরকার নিবন্ধন থেকে বঞ্চিত করেছিলো বলে অভিযোগ করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS