1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Title :
মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি বাড়ছে আতঙ্ক

  • আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫, ১.৩৫ পিএম
  • ৭৫ Time View
Oplus_131072

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃৃদ্ধি পাচ্ছে একই সাথে বৃদ্ধি পাচ্ছে কালনী-কুশিয়ারা নদীর পানি। এতে করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে, খোয়াই নদীর পূর্ব ভাদৈ ও জালালাবাদ এলাকায় বাঁধ ধ্বসে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হয়। সকাল ৯ টায় জেলায় ৭৭ মি.লি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পাশাপাশি খোয়াই নদীর মাছুলিয়া পয়েন্টে ৪৩৫, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ৫৩৭ ও চুনারুঘাটের বাল্লা সীমান্তে ৯৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। একই সঙ্গে কুশিয়ারা নদীর বানিয়াচংয়ের মার্কুলী পয়েন্টে ১৫২ ও কালনী কুশিয়ারা নদীর আজমিরীগঞ্জ পয়েন্টে ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। গতকাল সরেজমিনে দেখা যায়

খোয়াই নদীর পানি প্রবল বেগে বৃদ্ধি পাচ্ছে নদীর মাছুলিয়া মশাজানসহ বিভিন্ন পয়েন্টে পানি বৃদ্ধি পায়।

সন্ধ্যার মধ্যে পানি অনেকটাই বিপৎসীমার কাছাকাছি পৌচেছে এভাবে পানি বাড়তে থাকলে দু’ একদিনের মধ্যে খোয়াই নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হবে। এছাড়া নদীর পানি যত বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের আতঙ্ক বাড়ছে কারণ নদীর পানি বৃৃদ্ধি পেলেই বাধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করে। শহরতলির জালালাবাদ গ্রামের পাশে খোয়াই নদীর বাঁধের ভাঙন সৃষ্টি হলে  প্রবল বেগে হাওরে পানি প্রবেশ করে। এতে করে বন্যায় কবলিত হয় জেলার বিভিন্œ এলাকা। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, খোয়াই নদীর পানি অনেক বৃদ্ধি পাচ্ছে। আমরা নদীর বাঁধগুলো পর্যবেক্ষনে রেখেছি। ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ বাঁধগুলোতে মেরামতের কাজ চলছে। বাঁধ মেরামতে প্রায় ৩২ হাজার সিনথেটিক জিও ব্যাগ প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com