1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

ভূমিহীন কৃষকের অধিকার প্রতিষ্ঠায় সরকারকে উদ্যমী হবার আহ্বান

  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৫.৫৮ পিএম
  • ৫৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কৃষি সংস্কার কমিশন সহ ৭ দফা দাবীতে সিরাজগঞ্জ জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটি। ২৭ মে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটি সিরাজগঞ্জ পৌর মুক্তমঞ্চে ভূমিহীন কৃষকদের এক সমাবেশের আয়োজন করেছে। সমাবেশ শেষে একটি মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে ৭ দফা দাবীসহ স্মারকলিপি প্রদান করেন তারা।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন বলেন, বাংলাদেশের ৬৪ শতাংশ মানুষ ভূমিহীন। এখনো দেশের অন্তত ৭০ ভাগ মানুষ কৃষি ও কৃষি সংক্রান্ত পেশায় যুক্ত। গণঅভ্যুত্থানে দেশের প্রান্তিক মানুষের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশী।

তিনি আরো বলেন, সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সারাজীবন কৃষি, কৃষক, ভূমিহীন, মেহনতি জনতার জন্য আন্দোলন করেছেন। কিন্তু উপদেষ্টা হবার পর আমাদের বারবার দাবীর মুখেও তারা কৃষি, কৃষক, ভূমিহীনদের জন্য কোন উদ্যোগ নেন নাই।

অবিলম্বে কৃষি ও ভূমি সংস্কার কমিশন গঠন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট দুইটি মন্ত্রনালয়ে স্মারকলিপি দিয়েছি। সর্বশেষ আমরা প্রধান উপদেষ্টার দপ্তরেও স্মারকলিপি দিয়েছি।

সমাবেশে সংহতি জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া বলেন, ৫৪ বছরের এ দেশ এখনো ২০০ বছরের পুরাতন ব্রিটিশ উপনিবেশিক আইনে চলে। ভূমিহীন কৃষকের পক্ষের আইন বানাতে আগের সরকারগুলোর মতো যদি ইউনুস সরকারও ব্যর্থ হয়, আগামী দিনে আপনাদের সংসদে গিয়ে নিজেদের পক্ষের আইন নিজেরাই বানাতে হবে। অন্যান্য দল, সংগঠনের উপর নির্ভারতা কাটিয়ে নিজেরাই স্বাবলম্বী হতে হবে। ভূমিহীন কৃষকের যে কোন প্রয়োজন রাষ্ট্র সংস্কার আন্দোলন সর্বদা সাথে থাকবে বলে প্রতিজ্ঞা করেন তিনি।

সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখা সভাপতি মিরাজ মোল্লা,সাধারণ সম্পাদক আজগার আলী,ইবাদত প্রমুখ। সঞ্চালনা করেন রাশেদুল ইসলাম বাবু।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com