1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

ড. ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে : প্রেস উইং

  • আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ৮.১৮ এএম
  • ৭৩ Time View

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার সঙ্গে তিনটি রাজনৈতিক দলের বৈঠকের বিষয়ে প্রেস সচিব বলেন, মিটিংয়ে প্রত্যেকটা দলই তাদের স্ব স্ব অবস্থান তুলে ধরেছে। তারা প্রধান উপদেষ্টাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে তাদের আস্থা আছে।

প্রেস সচিব বলেন, ড. ইউনূসের পদত্যাগের খবরের বিষয়ে তারা বলেছেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি সবার আস্থা আছে। উনারা তাকে অনুরোধ করেছেন যাতে উনার নেতৃত্বেই বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়।

নির্বাচনের সময় নিয়ে প্রেস সচিব বলেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। জামায়াত প্রধান উপদেষ্টার দেওয়া ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের টাইমলাইনকে সমর্থন জানিয়েছে। এনসিপিও একই সমর্থন জানিয়েছে।

প্রেস সচিব বলেন, নির্বাচন কমিশনের বিষয়ে এনসিপি ও জামায়াত বলেছে, এখন যে অবস্থা আছে তাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার তা নেই। তারা জোর দিয়েছেন যেন নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com