1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

মান্ডা ও মানিকনগরে দীর্ঘদিন ধরে গ্যাস সংকটের সমাধানের দাবিতে মানববন্ধন

  • আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫, ৫.৩৩ পিএম
  • ৫৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৪ মে ২০২৫ শনিবার সকাল ১০ টায় মুগদা বিশ্বরোড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও মুগদা মেডিকেল কলেজ এর সামনে মান্ডা ও মানিকনগরে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে মানববন্ধন করা হয়। উক্ত মানববন্ধনে স্থানীয়রা জানান, মান্ডা ও মানিকনগরে শত শত বাড়ি ও ভাড়াটিয়ারা দীর্ঘ ৪ বছর ধরে গ্যাস সংকটে ভুগছে। তারা আরো বলেন, গত বছর রাতে কিছু এলাকায় গ্যাস থাকলেও বর্তমানে ২৪ ঘন্টাই গ্যাস থাকে না। কিন্তু গ্যাসবিহীন অবস্থায় বিল ঠিকই গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছে। এই মহাসংকটে বেশ কয়েকবার এলাকাবাসী মতিঝিল অফিসে ধর্না দিলেও কেবল আশ্বাস মিলে, কিন্তু সমাধাণ আজও হয়নি। যার ফলে ভাড়াটিয়ারা এলাকা ছেড়ে চলে যাচ্ছে। সর্বদা সকল বাড়িতে ভাড়ার নোটিশ ঝুলে থাকে। এতে করে বাড়ীওয়ালার আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। উক্ত এলাকায় গ্যাস ছাড়া জীবন-যাপন দুর্বিসহ হয়ে পড়েছে।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, অনেকেই ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ী করেছেন, কিন্তু গ্যাস না থাকার কারণে ভাড়াটিয়ারা চলে যাচ্ছে, এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বাড়ীর মালিকরা। এতে করে ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছেন না। মানববন্ধন থেকে মান্ডা ও মানিকনগরে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সংযোগ পাওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ও জ্বালানী উপদেষ্টার হস্তাক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, খোরশেদ আলম, আবদুস সালাম, হুমায়ুন নেওয়াজ ভূঁইয়া, সেলিম আমানউল্লাহ, গোলাম মোস্তফা কাজল প্রমুখ। উক্ত মানববন্ধনে শত শত মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com