বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

জাতীয় ঐক্যের প্রতিক বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা লেবার পার্টির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৫২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দেশের চরম সংকটময় ও ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী ও ইসলামি শক্তির ঐক্যের প্রতিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী ও মহাসচিব আব্দুল্লাহ আল মামুন।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা, গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আসা ও ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্য বজায় রাখতে দেশপ্রেমিক জনতার আস্থার প্রতিক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভুমিকাই এ মুহুর্তে জনগণ প্রত্যাশা করে এবং তাঁর পরিপূর্ণ সুস্থতা কামনা করে।

লেবার পার্টির নেতৃদ্বয় মনে করেন অতীত আন্দোলন সংগ্রামের ভুমিকায় স্পষ্ট বাংলাদেশের সকল সংকটে জাতীয়তাবাদী ও ইসলামি রাজনৈতিক দলগুলো পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি।

লেবার পার্টি মনে করে ছোটখাটো সকল ভেদাভেদকে পিছনে ফেলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভুমিকা রাখা জাতীয়তাবাদী ও ইসলামি শক্তির সকল পক্ষ ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে মনযোগী হবে এবং জুলাই চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়বে। এক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও জামায়াতে ইসলামীকে অনন্য সাধারণ ভুমিকায় সামনে আসতে হবে বলে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী ও মহাসচিব আব্দুল্লাহ আল মামুন মনে করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS