রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে সমর্থনের ঘোষণা শেরেবাংলার কেএসপি’র ওয়ালটনের এআই, আইওটি সমৃদ্ধ বিশ্বের সর্বোচ্চ ফিচারযুক্ত এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন এসএমই খাতে ৩৬০ ডিগ্রি অর্থায়নে জোরদারে বিজট্রেড ভেঞ্চারসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা কর্মজীবী নারীদের অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি পেশ ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর নির্বাচন ও গণভোটে নিরাপত্তায় আজ থেকে মাঠে সেনাবাহিনী নির্বাচন ঘিরে সারা দেশে যান চলাচলে অস্থায়ী বিধিনিষেধ ৫ আগস্ট যেভাবে সফল করেছি, ১২ ফেব্রুয়ারিকেও সফল করব: নাহিদ ইসলাম শেষ মুহূর্তের প্রচারণায় আজ ঢাকা উত্তরের ৬ আসনে তারেক রহমান ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: ডা. শফিকুর রহমান

শিক্ষা কমিশন গঠন করুন : অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অবিলম্বে শিক্ষা কমিশন গঠনের দাবি জানিয়েছেন কবি, সমাজবিজ্ঞানী, শিকড়সন্ধানী, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির চেয়ারম্যান ও প্রশাসক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী। তিনি বলেন, ‘সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। সংস্কৃতি হলো একটি জাতির টিকে থাকার কৌশল এবং সংস্কৃতির মধ্য দিয়েই একটি জাতির মনন ও রুচির বহিঃপ্রকাশ ঘটে। আর শিক্ষা যেহেতু জাতির মেরুদন্ড তাই শিক্ষা ও সংস্কৃতিকে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে। শিক্ষা কমিশন গঠন করে জাতি-ধর্ম-গোত্রনির্বিশেষে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের নিজ নিজ শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশে বর্তমানে প্রচলিত বিভিন্ন শিক্ষাধারার সঙ্গে প্রবাহিত অন্তর্নিহিত বৈষম্য দূর করতে হবে। মনে রাখতে হবে শিক্ষাব্যবস্থা শুধু একটি প্রতিষ্ঠিত কাঠামো নয়, বরং একটি উন্নয়নপ্রক্রিয়া।’

১৯ মে ২০২৫ সোমবার রাজধানীর কচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত শাপলা শিল্পী উন্নয়ন সংস্থা আয়োজিত শিল্পীদের মিলনমেলায় উদ্বোধকের বক্তব্যে তিনি এ দাবী জানান। সংগঠনের সভাপতি সফিকুল আলম বাবুলেের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি আবদুস সালাম মামুন।

বিচারপতি আবদুস সালাম মামুন বলেন, ‘আমাদের আশা-আকাঙ্ক্ষা, উদ্দীপনার ধারক ও বাহক আমাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি।’ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনে করতেন আমাদের সংস্কৃতি আমাদের দেশজ কৃষ্টির ধারক ও বাহক। সংস্কৃতির বিকাশে তিনি নানা উদ্যোগ নিয়েছিলেন। আমরা তাঁর কাছে ঋণী।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS