1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫, ১০.০৭ পিএম
  • ৭২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ১৯ এপ্রিল ২০২৫, সোমবার গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ড ভাংনাহাটি মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নারী ও শিশুদের উন্নয়ন বিষয়ে নানা পরিকল্পনা ও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন এস এম মোমোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মরিয়ম আক্তারের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, প্রধান বক্তা সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর মহিলা অধিদপ্তরের ক্যাডেট অফিসার কাজী গফফার চৌধুরী, শ্রীপুর উপজেলা নারী ও শিশু কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য   মেহেদি হাসান আশিক, বিশিষ্ট ব্যাংকার মাহাবুবুর রহমান এবং সমাজসেবক এমদাদুল সরকার, সংগঠনের সহ-সভাপতি মোসাঃ ফাতেমা আখতার খাতুন, অর্থ সম্পাদক ফিরোজা, সাংগঠনিক সম্পাদক হাফছা, দপ্তর সম্পাদক উম্মে কুলসুম, সদস্য নাঈমা আক্তার স্মৃতি, মাহমুদা খাতুন, শাহানাজ পারভীন।

উঠান বৈঠকে বক্তারা বলেন, মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তোলা এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আনাই এই সংগঠনের মূল লক্ষ্য। এ সময় বাল্যবিবাহ রোধ, নারী অধিকার রক্ষা, ও শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যসেবায় সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়। সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় নারীরা এ উঠান বৈঠকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com