1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

হানাহানি-খুন-ধর্ষণ-নারী নির্যাতন বন্ধের দাবিতে কালো কার্ড প্রদর্শন ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫, ১১.৩৭ এএম
  • ৫২ Time View


নিজস্ব প্রতিবেদকঃ হানাহানি-খুন-ধর্ষণ-নারী নির্যাতন বন্ধের দাবিতে কালো কার্ড প্রদর্শন ও সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সামনে ১৬ মে শুক্রবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার, আবু বকর সিদ্দিক রতন, রুবেল আখন্দ, আফতাব মন্ডল, সাইফুল হক রহমান, অরবিন্দ দেবনাথ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেছেন, আমরা রাজনীতির নামে অপরাজনীতির নামে যেভাবে বন্ধ চাই, তেমনই চাই খুন-ধর্ষণ-হানাহানি বন্ধ হোক। বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে তারুণ্যের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীরা সারাদেশে সহিংসতার বিরুদ্ধে গত ১২ বছর ধরে রাজপথে ছিলো-আছে-থাকবে ইনশাল্লাহ। নতুনধারা বাংলাদেশ এনডিবির স্পষ্ট বক্তব্য- আমরা হানাহানি-খুন-ধর্ষণ বন্ধে আইন-শৃঙ্খলার উন্নতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি- যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, পদত্যাগ করুন, তবু বাংলাদেশের মানুষকে বাঁচান। এসময় মোমিন মেহেদী আরো বলেন, ৫ আগস্টের পর আমরা রাজনৈতিক দল করতে দেখেছি ছাত্রদেরকে, কিন্তু জনগণের পক্ষে কথা বলতে দেখিনি। কারণ তারা প্রতারণার পথ ধরে রাজপথে এসেছিলো, আছে, থাকবে। যে কারণে নারী সংস্কার, নির্বাচন সংস্কার, ঐক্যমত্ত কমিশনসহ প্রায় সকল সংস্কার কমিটি আজ জাতির কাছে প্রশ্নবিদ্ধ। দেশের মানুষ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন বিক্ষুদ্ধ। 

নতুনধারার নেতৃবৃন্দ এসময় আরো বলেন, নির্মমতার পথে এগিয়ে চলছে ছাত্রদের সরকার। যে কারণে আজ ছাত্র হত্যার ঘটনা ঘটছে, হানাহানি বাড়ছে। দ্রব্যমূল্য বাড়ছে, ডলারের দাম বাড়ছে, মূল্যস্ফিতি বাড়ছে, শেয়ার বাজার লুট হচ্ছে। এমতবস্থায় স্বরাষ্ট্র, খাদ্য, শিল্প, বাণিজ্য, গণপূর্ত, তথ্য ও বন উপদেষ্টার পদত্যাগ করা উচিৎ। তারা পদত্যাগ না করলে আমরা তাদের অপসারণের দাবিরেত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com