বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর এবং তির বৃদ্ধের ঘটনায় গ্রেফতার- ২ রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার ‎ “সুস্থ জীবন, আজকের সচেতনতা, আগামী সুরক্ষা” ক্যাম্পেইনের আওতায় ক্যান্সার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর পতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ল্যাম্পস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার

সিন্দুর্না ইউনিয়ন ভুমি অফিস, রেকর্ড রুম নয় যেন রান্না ঘর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৬২ Time View

হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি : একদিকে গুরুত্বপূর্ণ জমির দলিল ও রেকর্ডপত্রাদি , অন্যদিকে রাইজ কুকার-পাতিল, চুলা আর ধোঁয়া। চিত্রটি কোনো গ্রামের সাধারণ রান্নাঘরের নয়, এটি একটি ইউনিয়ন ভূমি অফিসের রেকর্ড রুমের বাস্তব চিত্র। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই ইউনিয়নের ভুমি উপ-সহাকারি কর্মকর্তা হরি শংকর রায় নিজ কক্ষ ছেড়ে পাশের রুমে বসে অফিস করছেন। আর অন্যদিকে ওই অফিসের রেকর্ড রুমে রাইস কুকারে রান্না বসিয়েছেন। পাশাপাশি রুমে দেখা যাচ্ছে পাতিল, তেল, লবনসহ রান্না করার সরঞ্জামাদি। এবং শোয়ার জন্য একটি চৌকি, বিছানা বালিশও রয়েছে। এই দৃশ্যের ছবি তুলতে গেলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বাঁধা দেন এবং চরাও হন তিনি। 

স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের রেকর্ড রুমটি ব্যবহার করা হচ্ছে রান্নাঘর হিসেবে। রেকর্ডের ফাইলপত্রের পাশে মজুত রাখা হয়েছে রাইস কুকার, রান্নার উপকরণসহ বিভিন্ন সরঞ্জাম। এতে করে কাগজপত্রে আগুন লাগার আশঙ্কা যেমন বাড়ছে, তেমনি নষ্ট হচ্ছে মূল্যবান রেকর্ডপত্রও।

ভূমি অফিসে সেবা নিতে আসা সোলেমান গণি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা জমির খতিয়ান, পর্চা বা দলিল দেখতে আসি, অথচ এখানে এসে দেখি ধোঁয়ার মধ্যে ফাইল খোঁজা হচ্ছে।” এমনকি যে কোন মুহুর্তে সেখানে আগুন লেগে নথিপত্র পুড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। নথি হারিয়ে গেলে আমরা পাব কোথায় ?

এ বিষয়ে (তহশিলদার) হরি শংকর রায় এর কাছে জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে সাংবাদিকদের কাছে ভিডিও ও ছবি আছে জানতে পারলে তিনি বলেন, শুধু আজকেই রান্না করেছি। আমি এর আগে রান্না করিনি। 

সিন্দুর্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট আরিফুল ইসলাম বলেন, সরকারি অফিসের রেকর্ড রুমে এমন অনিয়ম শুধু দায়িত্বজ্ঞানহীনতা নয়, এটি একটি দন্ডনীয় অপরাধও বটে। জরুরি ভিত্তিতে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে গুরুত্বপূর্ণ ভূমি রেকর্ড ধ্বংস হয়ে যেতে পারে, যার দায় সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকেই নিতে হবে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা বলেন,রেকর্ড রুমকে লিভিং রুম বানানোর কোন সুযোগ নেই। যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে তবে তার বিরুদ্ধে আমরা খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS