বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাব, অনুমোদন বৃহস্পতিবার আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বছরজুড়ে, জানাল এনবিআর যুদ্ধবিরতিতে ইতিবাচক ইরান, শর্ত দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগেরহাট-২ আসনের ভোট নিয়ে আদালতের হস্তক্ষেপ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ সমস্যাগ্রস্ত থেকে সন্তোষজনক—হিট প্রকল্পে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত গ্রামীণফোন ও চিকিৎসা ইন্টারন্যাশনালের মাধ্যমে মণিপাল হাসপাতালের সেবা এখন হাতের নাগালে আইএফআইসি ব্যাংক এর বিভিন্ন পর্যায়ে ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান অসুস্থ্য শওকত মাহমুদের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার কালিয়ায় পৃথক অভিযানে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায়

চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৩৬ Time View

চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচজন, কিশোরগঞ্জে তিনজন, চাঁপাইনবাবগঞ্জ ও হবিগঞ্জে একজন মারা গেছেন।

বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক স্থানে বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- শামসুল হুদা (৬৫), আব্দুর রাজ্জাক (৪০), জাকিয়া বেগম (৮), মো. সেলিম মিয়া (৬৪) ও মো. জমির খান (২২)। এসময় হামিদা বেগম (৪৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

হবিগঞ্জ
বিকেল ৫টার দিকে জেলার আজমিরীগঞ্জে ড্রেনে গোসল করার সময় বজ্রপাতে সাজু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ
দুপুরে জেলার পৃথক স্থানে তিনজন নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন। তারা হলেন, উপজেলার শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) ও রসুলপুর গ্রামের আফছর উদ্দিন মিয়ার ছেলে ফারুক মিয়া (৬৫) ও কুলিয়ারচর উপজেলার হাজারিনগর গ্রামের সফিকুল ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)। এছাড়া আহত হয়েছেন জেলার হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর (৬০)।

চাঁপাইনবাবগঞ্জ
ধান কাটার সময় বিকেলে সদর উপজেলার বুলনপুর গ্রামে বজ্রপাতে মো.কাইমুল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS