1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের সভায় শিক্ষায় বৈষম্য নিরসন,স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি

  • আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫, ৫.৩০ পিএম
  • ৬২ Time View

নিজস্ব প্রতিনিধি: ১০ মে শনিবার বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম উদ্দোগে ঢাকা মহিলা কলেজ (ধানমন্ডি) মিলনায়তনে শিক্ষায় বৈষম্য নিরসন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন, প্রতি উপজেলায় ১টি দাখিল, ১টি ফাযিল/কামিল ও ১টি মহিলা মাদরাসা সরকারিকরণ এবং ৩টি সরকারি আলীয়া মাদরাসার দুরাবস্থা দ্রুত নিরসনের দাবিতে অধ্যক্ষ মোঃ মাইনুদ্দিনের সভাপতিত্বে এর সভাপতিত্বে মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান সহ বক্তারা বলেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে, প্রতি উপজেলায় ১টি দাখিল,১টি ফাযিল/কামিল ও ১টি মহিলা মাদরাসা সরকারিকরনের দাবি জানান। তিনি আরও বলেন শিক্ষায় বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া,সর্বজনীন বদলি, অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদানের দাবি জানান।

বক্তারা অবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে দাবি জানান এবংনিম্ন লিখিত দাবিনামা পেশ করেন: ১) অনতিবিলম্বে ইবতেদায়ি নীতিমালা বাস্তবায়ন করে সমস্যা সমুহ সমাধান করার দাবি। ২) মাদ্রাসা বোর্ড থেকে মঞ্জুরী প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিও ভূক্ত করার দাবি। ৩) প্রতি উপজেলায় ১টি দাখিল, ১টি ফাযিল/কামিল ও ১টি মহিলা মাদরাসা সরকারিকরনের দাবি। ৪) ৩ টি সরকারি আলীয়া মাদ্রসা বিদ্যামান সমস্যা সমূহ অতিদ্রুত সমাধান করতে হবে। ৫) দেশের মসজিদ সমুহের সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনের ভাতা প্রদানের জোর দাবি। ৬) শতকরা ৯২% ভাগ মুসলমানের দেশে শিক্ষার সর্বস্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার জোর দাবি জানানো হয়।

বক্তারা অবসরের ৬ মাসের মধ্যে শিক্ষক কর্মচারদের অবসর ও কল্যাণ ভাতা প্রদানের জোর দাবি জানান। আলোচনা সভায় বক্তব্য রাখেন -অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান, জনাব মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ আফজাল হোসেন তালুকদার, প্রভাষক আবদুল হাই, ড. তারেক পারভেজ, এস এম মহিবুল্লাহ মুজহিদ, ড, মোঃ শরিফুল ইসলাম,অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন,অধ্যক্ষ এস এম আনিসুল হক,মোঃ মিজানুর রহমান, মোঃ তোফায়েল সরকার, মোঃ রবিউল ইসলাম, আমাতুন নাহার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com