1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন

পত্রিকার বার্তা সম্পাদককে কুপিয়ে জখম

  • আপডেট : রবিবার, ৮ মে, ২০২২, ৯.০৩ পিএম
  • ১৩১ Time View

যশোর:যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক লোকসমাজ’ পত্রিকার বার্তা সম্পাদক সিকদার খালিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। স্থানীয় লোকদের কাছে হাঁস লিটন নামে পরিচিত লিটন এবং তার সহযোগীরা তাকে জখম করেছেন বলে জানা গেছে।

সংবাদ প্রকাশের জের ধরে যশোরের বিরামপুরে এ ঘটনা ঘটেছে। এতে জড়িত ৫ জনকে আটক করেছে পুলিশ।

আহত খালিদ যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, খালিদের মাথার আঘাত মারাত্মক। তার একটি পা ভেঙে গেছে। শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন আছে।

হাসপাতালে চিকিৎসাধীন শিকদার খালিদ জানান, বিভিন্ন সময় লিটনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে লিটন তার ওপর ক্ষুব্ধ ছিলেন। গত ৬ মে রাত সাড়ে ৯টার দিকে প্রয়োজনের কথা বলে ফোনে খালিদকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান লিটন। সেখানে লিটন ও তার সহযোগীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বাঁশ দিয়ে পিটিয়ে জখম করেন। এরপর সিকদার খালিদকে দোতলা থেকে নিচে ফেলে দেওয়া হয়। এতে তার পা ভেঙে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করেন।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে মূল অভিযুক্ত লিটনের ৫ সহযোগীকে গতকাল (৭ মে) রাতে আটক করা হয়েছে। লিটনকে আটকে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com