1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

৫৯৫০ কেজি সরকারি চালসহ বিএনপি নেতা গ্রেপ্তার

  • আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫, ৪.০৭ পিএম
  • ১৩৩ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাবুল ইসলাম সরকার সাবুকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে অভিযান চালিয়ে সেখানকার একটি গুদাম থেকে ৫০ কেজি ওজনের ১১৯ বস্তা (৫৯৫০ কেজি) চাল উদ্ধার করা হয়।

এ সময় সরকারি চাল অবৈধভাবে মজুদের কারণে মজুতদার সাবুকে আটক করে থানায় সোপর্দ করেছে উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.  আসাদুজ্জামান। তিনি উপজেলার কামারদহ ইউনিয়নের সাখাওয়াত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাবু সরকারি চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তার গুদামে মজুত করে আসছিলেন। মজুতকৃত চাল বিক্রির উদ্দেশ্যে ট্রাকে ভরার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা উপজেলা প্রশাসনকে খবর দেয়।

গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রাইজিংবিডিকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান চালিয়ে ১১৯ বস্তা চাল এবং সরকারি খাদ্য গুদামের বেশকিছু খালি বস্তা পাওয়া যায়। অভিযানের সময় অবৈধভাবে চাল কেনা ও মজুদ করার দায়ে গুদাম মালিক সাবুকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত চাল বর্তমানে উপজেলা সরকারি খাদ্য গুদামে রাখা হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ জানান, দলের নাম ভাঙিয়ে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড, কোনোভাবেই কাম্য নয়। দলের সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা জানান, উদ্ধারকৃত চালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com