1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

উখিয়ায় পুলিশের জালে মাদক মামলার আসামি আবুল আলা!

  • আপডেট : রবিবার, ৮ মে, ২০২২, ৪.৪৫ পিএম
  • ২৪১ Time View

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় মাদক মামলার ওয়ারেন্ট আসামি ও মাদক ব্যবসায়ী আবুল আলা (৩৫) কে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশের একটি দল।


শনিবার(৭ মে) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলীয়ার নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল আলা ঐ এলাকার ঠান্ডা মিয়ার ছেলে।


পুলিশ জানায়, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবুল আলা নিজ বসত বাড়িতে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার একদল পুলিশ রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ১০ (ক) ৪১ ধারায় চকবাজার থানায় মাদক মামলা রয়েছে। যার নং ৮ (৯) ২১ এবং জি.আর নং ১২৯/২১।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, গ্রেফতার আবুল আলার বিরুদ্ধে মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে। 


অনুসন্ধানে জানা যায় ছিনতাই, চুরি সহ বহু অপকর্মের হোতা এলাকায় ত্রাস রাজত্বকারী আবুল আলা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীক একটি সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। তার সাথে হিজলীয়া গ্রামে বিশাল একটি সিন্ডিকেট এই ব্যবসায় জড়িত আছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।
এদিকে আবুল আলা আটকের খবরে হিজলীয়াসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্থি নেমে এসেছে। দু:সাহসিক অভিযানে মাদক কারবারি ও বহু অপকর্মের হোতা আবুল আলাকে আটক করায় উখিয়া পুলিশকে ধন্যবাদ জানান স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com