1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

  • আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫, ৩.৫১ পিএম
  • ২৫২ Time View


নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপহারসামগ্রী প্রদানের জন্য ঢাকার আশকোনাস্থ হজক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে। স¤প্রতি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন। এসময় ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান একেএম মাহবুব মোরশেদ, বিজিনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন প্রধান মোঃ মজনুজ্জামান ও ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিভিশন প্রধান নজরুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক প্রতি বছর আশকোনাস্থ হজক্যাম্পে বুথ স্থাপনের মাধ্যমে হজ যাত্রীদেরকে ব্যাংকিং সেবা, তথ্য ও হজে ব্যবহার উপযোগী উপহারসামগ্রী দিয়ে আসছে। এ বছর হজযাত্রীদের নগদ টাকা বহনের ঝুঁকি ও ঝামেলা এড়াতে ইসলামী ব্যাংক চালু করেছে হজ প্রিপেইড কার্ড। এ কার্ডে সবোর্চ্চ ১২০০ ডলার বা ১ লক্ষ ৫০ হাজার টাকা লোড করা যাবে। হজযাত্রীরা সৌদি আরবের যেকোনো এটিএম থেকে এ কার্ড ব্যবহার করে সৌদি রিয়াল উত্তোলন ও কেনাকাটা করতে পারবেন। এ কার্ড হজবুথ ছাড়াও ইসলামী ব্যাংকের যেকোনো শাখা-উপশাখা থেকে সংগ্রহ করা যাচ্ছে।

এ বুথে বাংলাদেশি টাকার বিনিময়ে সৌদি রিয়াল নগদ সরবরাহ এবং ডেবিট ও খিদমাহ কার্ডে ডলার এন্ডোর্স করে দেওয়া হচ্ছে। হজযাত্রীরা এখানে এটিএম বুথ থেকে নগদ উত্তোলনের সুবিধাও পাচ্ছেন। দিন-রাত ২৪ ঘন্টা ব্যাংকিং সেবা ছাড়াও ব্যাংকের পক্ষ থেকে উপহার হিসেবে হজ পালনের নিয়মাবলী ও প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট ও হজ গাইডলাইন প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com