1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Title :
মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত আহত ১৬৫২ : যাত্রী কল্যাণ সমিতি ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী দ্রুত বাস্তবায়নের আহ্বান আহসান এইচ মনসুরের ২০২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, বলছে সিপিডি প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ১৯.৫ কেজি গাঁজা’সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৫ম দিনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার

বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসে আরজেএফ’র মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫, ২.৪৪ পিএম
  • ৯৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে ৩ মে শনিবার সকাল ১০ টায় শোভাযাত্রা শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে মেট্রো লাউঞ্জ রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাহী সদস্য মুহাম্মদ আবু হানিফ, দৈনিক দিনের আলো’র সম্পাদক মোঃ ফজলুর রহমান জুলফিকার, দৈনিক স্বদেশ বিচিত্রা’র সম্পাদক কবি অশোক ধর, সুপ্রিম কোর্টের আইনজীবী খান চমন-ই-এলাহী, পল্টন থানা বিএনপির নেতা মোঃ ফজলুল হক মনি, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম।

আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আরজেএফ সিনিয়র যুগ্ন মহাসচিব সাজ্জাদ আলম খান সজল। শুভেচ্ছা বক্তব্য রাখেন, আরজেএফ অর্থ সচিব মো: ফারুকুল ইসলাম। এ সময় বিষয়ভিত্তিকক আালোচনায় অংশগ্রহণ করেন, আরজেএফ’র ভাইস চেয়ারম্যান সৈয়দ আল আমিন হোসেন সোহাগ, মাহবুব আরা দুলু, কবি জামান ভূঁইয়া, এম এ সাত্তার মজনু, আইন বিষয়ক সম্পাদক সরদার মোঃ শাহ আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সাহিদুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন হিমেল, দপ্তর সম্পাদক নবাব সালেহ আহমেদ, সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি মোঃ মামুন মোল্লা, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক উর্মি রহমান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিলন মল্লিক, সাধারণ পরিষদ সদস্য সৈয়দ ওমর ফারুক ও মোঃ মনির হোসেন। দ্বিতীয় পর্বে তিন জনকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com