বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাব, অনুমোদন বৃহস্পতিবার আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বছরজুড়ে, জানাল এনবিআর যুদ্ধবিরতিতে ইতিবাচক ইরান, শর্ত দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগেরহাট-২ আসনের ভোট নিয়ে আদালতের হস্তক্ষেপ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ সমস্যাগ্রস্ত থেকে সন্তোষজনক—হিট প্রকল্পে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত গ্রামীণফোন ও চিকিৎসা ইন্টারন্যাশনালের মাধ্যমে মণিপাল হাসপাতালের সেবা এখন হাতের নাগালে আইএফআইসি ব্যাংক এর বিভিন্ন পর্যায়ে ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান অসুস্থ্য শওকত মাহমুদের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার কালিয়ায় পৃথক অভিযানে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায়

নড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৪৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নড়াইল জেলা শাখার সভাপতি চঞ্চল শাহরিয়া মিম (৩০) কে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় উপজেলার লক্ষীপাশার ডাক বাংলোর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

চঞ্চল শাহরিয়া মিম নড়াইল সদরের আউড়িয়া গ্রামের সেলিম মন্ডলের ছেলে। গত ৪ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানিয়েছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লোহাগড়া উপজেলায় পৃথক হামলার ঘটনায় আলাদা ভাবে তিনটি মামলায় দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির নেতাকর্মীরা। গত বছরের ১৬ সেপ্টেম্বর, ১৩ নভেম্বর ও ৯ ডিসেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত তিনটি মামলায় চঞ্চল শাহরিয়া মিমকে আসামি রয়েছে। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আশিকুর রহমান শুক্রবার (২ মে) সকালে বলেন, “অভিযান চালিয়ে মিম কে গ্রেপ্তার করা হয়েছে। আজ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS