1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

গাইবান্ধায় মহান মে দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৫.৪৫ পিএম
  • ১১৫ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস।

বৃহস্পতিবার (১ মে) সকালে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে এবং সরকারি শ্রম কল্যাণ কেন্দ্র ও রংপুর কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালি স্বাধীনতা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার সাব্বির আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আকতার। আলোচনায় আরও বক্তব্য দেন রংপুর শ্রম দপ্তরের সহকারী পরিচালক আব্দুল লতিফ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম, জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্ত্তী বিশু, শ্রমিক নেতা আব্দুল করিম প্রমুখ।

এ ছাড়া মহান মে দিবস উপলক্ষ্যে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথকভাবে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com