1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Title :
প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী

ডিএইচএস মোটরস দেশের বাজারে আনলো চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

  • আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৫.৩৮ পিএম
  • ৭৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ীর যৌথ উদ্যোগ অংশীদারও।

বৃহস্পতিবার সকালে আইসিসিবিতে ঢাকা মোটর শোতে এই খ্যাতনামা ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান এবং জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জিএসি এর কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ এবং রেমন ওয়াং।

বাংলাদেশে জিএসি এর যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে তা হলো জিএসি EMKOO, একটি কমপ্যাক্ট এসইউভি; জিএসি EMZOOM, একটি ছোট এবং স্পোর্টি এসইউভি; এবং জিএসি E9, একটি বিলাসবহুল এমপিভি।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে ডিএইচএসের দেশের অটোমোবাইল শিল্পকে আরও শক্তিশালী করলো। অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসি এর ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনাও করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com