1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

ফুলছড়িতে অপারেশন ডেভিল হান্টে প্রজন্ম লীগের নেতা জয় গ্রেপ্তার 

  • আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৯.৫৪ এএম
  • ৯৭ Time View

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি রুহুল আমিন মুসলিম জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ফুলছড়ি উপজেলার কালির বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, উপজেলার ফজলুপুর ইউনিয়নে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অফিস ভাঙচুরের ঘটনায় করা মামলায় জয়কে গ্রেফতার  করা হয়েছে। চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, “চলমান বিশেষ অভিযানে যারা অভিযুক্ত, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। এর অংশ হিসেবে প্রজনমলীগ নেতা রুহুল আমিন মুসলিম জয়কে গ্রেপ্তার করা হয়েছে।” 

জয় ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় সাবেক ইউপি সদস্য মরহুম শাহআলম মেম্বার ও সদ্য সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগমের ছেলে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com