বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাব, অনুমোদন বৃহস্পতিবার আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বছরজুড়ে, জানাল এনবিআর যুদ্ধবিরতিতে ইতিবাচক ইরান, শর্ত দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগেরহাট-২ আসনের ভোট নিয়ে আদালতের হস্তক্ষেপ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ সমস্যাগ্রস্ত থেকে সন্তোষজনক—হিট প্রকল্পে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত গ্রামীণফোন ও চিকিৎসা ইন্টারন্যাশনালের মাধ্যমে মণিপাল হাসপাতালের সেবা এখন হাতের নাগালে আইএফআইসি ব্যাংক এর বিভিন্ন পর্যায়ে ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান অসুস্থ্য শওকত মাহমুদের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার কালিয়ায় পৃথক অভিযানে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায়

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৯ Time View

কুমিল্লার বুড়িচংয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মোস্তফা সরোয়ার বিপ্লব (৫০) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ অটোরিকশার আরও ৪ যাত্রী। 

আজ রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর সাকুরা স্টিল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা সরোয়ার বিপ্লব নরসিংদীর কামাড়গাঁও গ্রামের মোস্তফা কামালের ছেলে। আহতদের পরিচয় পাওয়া যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে মুরাদনগরগামী রয়েল সুপার নামের একটি এসি বাস মহাসড়কের দেবপুর এলাকায় পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় অটোরিকশায় থাকা এক শিশুসহ পাঁচ যাত্রী আহত হন। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা সরোয়ার বিপ্লবকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করে। এ সময় রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা ও দেবপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত দুটি গাড়িকে উদ্ধার কর। পরে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। 

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, পুলিশ যাওয়ার আগেই নিহতের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত দুটি গাড়িকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS