1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Title :
এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৮ শতাংশ হতে পারে: আইএমএফ

  • আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০.২৩ এএম
  • ৯০ Time View

চলতি বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

মঙ্গলবার রাতে প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক–এপ্রিল ২০২৫’ প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের যৌথ বসন্তকালীন সভার দ্বিতীয় দিনে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের জন্য ২০২৫ সালের জিডিপি প্রবৃদ্ধির হালনাগাদ পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া ২০২৬ সালে এই প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে বাংলাদেশ সরকার সম্প্রতি চলতি অর্থবছরের জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পুনর্বিন্যাস করে ৫ দশমিক ২ শতাংশ নির্ধারণ করেছে।

কয়েক দিন আগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল। সে তুলনায় আইএমএফ-এর অনুমান আরও কিছুটা কম।

এ বছর গড় মূল্যস্ফীতি ১০ শতাংশ হতে পারে

অপরদিকে মূল্যস্ফীতি সংক্রান্ত পূর্বাভাসে আইএমএফ জানিয়েছে, ২০২৫ সালে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি থাকতে পারে ১০ শতাংশের কাছাকাছি।

আইএমএফের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক গড় জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৮ শতাংশ এবং এশিয়া অঞ্চলের গড় প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com