1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Title :
সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি

ওয়ারিয়র্স অব জুলাই’র লালমনিরহাট জেলা কমিটির অনুমোদন; আহ্বায়ক আশিক, সদস্য সচিব মোশারফ

  • আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১১.২৬ পিএম
  • ৭২ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ জুলাই-২৪ এর গণঅভ্যুত্থানে আহত সম্মুখ যোদ্ধাদের নিয়ে গঠিত সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’ এর লালমনিরহাট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব সালমান হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাসিবুল হাসান জিসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৭ সদস্য বিশিষ্ট  এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আশিকুর রহমান আশিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হোসেন রতন, মিনহাজুল ইসলাম, সদস্য সচিব মোশারফ হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাসেল মাহমুদ, যুগ্ম সদস্য সচিব সাবিলা সাদরিন আজাদ, শাহিন আলম, মুখ্য সংগঠক নাসির উদ্দিন সোহেল, সংগঠক বিপ্লব হোসেন, মোরছালিন মুন্না, জরিফুল ইসলাম, মূখপাত্র আব্দুল্লাহ হিল কাফি, সহ মূখপাত্র খন্দকার আবতাহী ইসফার দায়িত্ব পেয়েছেন।

নব কমিটির আহবায়ক আশিকুর রহমান আশিক বলেন, এই কমিটি লালমনিরহাট জেলায় জুলাই-২৪ এর আত্মত্যাগের ইতিহাসকে বুকে ধারণ করে কাজ করবে। আমাদের লক্ষ্য হলো জুলাই গণঅভ্যুত্থানে আহত বীর যোদ্ধাদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠা করা।

সদস্য সচিব মোশারফ হোসেন মিলন জানান,

“জুলাই গণঅভ্যুত্থানে আহত সম্মুখ যোদ্ধাদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠা করা এবং তারা যেন সুচিকিৎসা ও রাষ্ট্রীয় স্বীকৃতি পায় সেই লক্ষ্যেই কাজ করবে ‘ওয়ারিয়র্স অব জুলাই’। আমরা সংগঠনের মাধ্যমে সেই সাহসী সন্তানদের পাশে দাঁড়াতে চাই। যাদের ত্যাগ আজ অনেকেই ভুলে গেছেন।

উল্লেখ্য, জুলাই-২৪ এর গণঅভ্যুত্থান ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতার এক ঐতিহাসিক আন্দোলন। যেখানে বহু সাধারণ ছাত্র-জনতা আহত ও শহীদ হন। সেই সাহসী যোদ্ধাদের নিয়েই গঠিত হয়েছে ‘ওয়ারিয়র্স অব জুলাই’।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com