1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

পিকআপের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

  • আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১২.৫০ পিএম
  • ১০১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের বিরামপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপের ধাক্কায় মো. হাসান আলী (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হন নাঈম হোসেন নামের এক যুবক। 

গতকাল রোববার (২০ এপ্রিল) দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের দোয়েল মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহত হাসান হোসেন পৌর শহরের থানা পাড়া এলাকার বাসিন্দা। আহত নাঈমও একই এলাকার বাসিন্দা। নিহত হাসান এবার বিরামপুরের আমানুল্লাহ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

স্থানীয়রা বলেন, রোববার সকাল ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু শহরে ঘুরতে বের হয়। এ সময় গোবিন্দগঞ্জ থেকে একটি মালবাহী পিকআপ ভ্যান উপজেলার দোয়েল মোড় এলাকায় এলে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় হাসান আলী ছিটকে রাস্তায় পড়ে পিকআপের চাকায় পিষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তাহাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসান নামের এক যুবককে নিয়ে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায়, বুকে ও কোমরে গুরুতর আঘাতেই মৃত্যু হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা করা হবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com