1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

সাকিবের আওয়ামী লীগে যোগদান ঠিক হয়নি: প্রেস সচিব

  • আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১২.০০ পিএম
  • ৮২ Time View

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ ক্রিকেটের আইকন হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচারী গুম-খুনের দলে যাওয়া সাকিব আল হাসানের জন্য ঠিক হয়নি। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, কোনো সভ্য দেশে এমনটি হতে পারে না। ইলিয়াস আলী ২০১২ সালে গুম হয়েছে। এমন অসংখ্য গুমের ঘটনা জানার পরও সাকিবের আওয়ামী লীগে যোগদান মানুষ মেনে নিতে পারেনি।

আওয়ামী লীগকে একটি নিকৃষ্ট দল বলে মন্তব্য করেন শফিকুল আলম। তিনি বলেন, তাদের হাতে রক্ত। তিন-চার হাজার ছেলে-মেয়েকে তারা খুন করেছে। এ দলের প্রতিটি নেতাই খুনের দায়ে অভিযুক্ত।

রাজনৈতিক দলে যোগদান করা প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি করা যেকোনো মানুষের অধিকার। কিন্তু আপনি কোন দলে যোগদান করছেন সেটি ভাবার বিষয়। আপনি কি জেনে বুঝে কোনো জঙ্গি দলে যোগদান করবেন?

এর আগে মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা প্রেস সচিবের সঙ্গে দেখা করেন। মাগুরা মেডিকেল কলেজের ফলাফল ও অন্যান্য বিষয় সম্পর্কে তিনি অবহিত আছেন বলে তাদের জানান।

এ সময় প্রেস সচিব বলেন, এখানে এসে যেটা দেখলাম, তাতে মনে হচ্ছে যে মাগুরা মেডিকেল কলেজ ভালোভাবে চলছে। এখানকার বিষয়টি আমরা জানিয়েছি (কর্তৃপক্ষকে), তারা বলেছেন যে, আপাতত মাগুরা মেডিকেল কলেজটাকে আপাতত মার্জ করা হচ্ছে না, এটা আমাদের তারা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com