1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের বিশ্ব হিমোফিলিয়া দিবস২০২৫ উদযাপন 

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৭.১৬ পিএম
  • ৫৭ Time View


নিজস্ব প্রতিবেদকঃ ১৭ এপ্রিল ২০২৫ হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ বরাবরের মতো বিশ্ব হিমোফিলিয়া দিবস উদযাপন করে। দিবসটি উদযাপন শুরু হয় মনোজ্ঞ র‍্যালির মাধ্যমে। সকাল আটটায় বাংলাদেশ মেডিকেল
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শাহিনুল আলম বেলুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রদক্ষিণ শেষে র‍্যালিটি ‘ডি’ ব্লকের সামনে এসে সমাপ্ত হয়। র‍্যালিটি পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আদনান হাসান মাসুদ। র‍্যালি শেষে বক্তব্য দেন প্রধান অতিথি মাননীয় উপাচার্য, সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ আমীন লুৎফুল কবীর, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সভাপতি নাজমুল আলম এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ আরিফ। বক্তাগণ হিমোফিলিয়া তথা সকল রক্তক্ষরণজনিত রোগের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত ও সঠিক রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসার উপরে গুরুত্ব আরোপ করেন।

একই দিন বেলা সাড়ে দশটায় হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ Roche Bangladesh Limited-র সহযোগিতায় ঢাকা ক্লাবে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. মোঃ আক্তার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডাঃ শাহ আলী আকবর আশরাফী, পরিচালক (হাসপাতাল) ডাঃ আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান, স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনার লাইন ডিরেক্টর ডাঃ মোঃ জয়নাল আবেদীন টিটো এবং অসংক্রামকব্যাধি নিয়ন্ত্রণ-র  লাইন ডিরেক্টর ডাঃ সৈয়দ জাকির হোসেন। অনুষ্ঠানে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক আমীন লুৎফুল কবীর, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আদনান হাসান মাসুদ-সহ অন্যান্য স্বনামধন্য হেমাটোলজিস্টবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশের সভাপতি নাজমুল আলম এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ আরিফ, রোগীদের প্রতিনিধি এবং Roche Bangladesh Limited-র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। গোলটেবিল বৈঠকে রোগীদের জন্য একটা কেন্দ্রীয় রেজিস্ট্রি প্রণয়ন, হিমোফিলিয়া গাইড লাইন চূড়ান্তকরণ এবং রোগীদের চিকিৎসার জন্য স্বল্পমূল্যে জরুরী ঔষধ সমূহের
সরবরাহ নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে বাস্তবমুখী এবং স্বতঃস্ফূর্ত আলোচনা হয়। 

দুপুর একটার দিকে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৫ উপলক্ষে ঢাকা ক্লাবেই একটি বৈজ্ঞানিক অধিবেশনের আয়োজন করে। উক্ত অধিবেশনে অতিথি হিসেবে ছিলেন সিনিয়র হেমাটোলজিস্ট অধ্যাপক এবিএম ইউনূস এবং অধ্যাপক সালমা আফরোজ। বৈজ্ঞানিক অধিবেশনটিতে হিমোফিলিয়া রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা, হিমোফিলিয়া রোগীদের শল্য চিকিৎসা সম্পর্কিত গাইডলাইন এবং হিমোফিলিয়া রোগীদের জীবনযাপনের গুণগতমান উন্নতকরণের উপরে তিনটি গবেষণাপত্র পাঠ করা হয় এবং এসব বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানটিতে বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মোঃ আব্দুস শাকুর ও অধ্যাপক মোঃ মনিরুজ্জামান এবং রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক অখিল রঞ্জন বিশ্বাস ও ডাঃ জান্নাতুল ফেরদৌস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com